ভোররাতে পর পর রকেট বর্ষণ মাত্র কয়েক ঘণ্টার CIA-'গ্রাউন্ড অপারেশন' ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করতে সফল আমেরিকার ডেল্টা ফোর্স(ছবিও প্রকাশ্যে এসেছে)! মার্কিন অপারেশনে রাজধানী কারাকাসের বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণে কেঁপে ওঠে!
অপারেশন সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবেইরো জানিয়েছেন,ইতিমধ্যেই ভেনিজুয়েলা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। আমেরিকার মাটিতেই দু'জনের বিচার হবে,মাদুরো বর্তমানে মার্কিন হেফাজতে রয়েছেন।সন্ত্রাস ও মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করতে তাকে শীঘ্রই বিমানে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে।
বেশ কিছু দিন ধরেই ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছিলেন ভেনিজুয়েলাকে।তেলের ট্যাঙ্কার বাজেয়াপ্তকরে,রকেট ছুড়ে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে ভেনিজুয়েলার জাহাজ লক্ষ্য করে হামলাও চালানো হয়, যাতে মারা গিয়েছেন শতাধিক মানুষ ।
তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক মহল,আমেরিকার, নিন্দায় সরব:
ইরান,চিন,রাশিয়া,কিউবা,কলম্বিয়া,-সহ একাধিক দেশ!
মাদুরোকে সমর্থন করছে না ইউরোপিয়ান ইউনিয়ন। তাদের বক্তব্য, 'ইউরোপিয়ান ইউনিয়ন বার বার বলেছে মাদুরো শাসনকার্য চালানোর আইনি বৈধতা হারিয়েছেন।
স্পেন সব পক্ষকে সংযত হতে আহ্বান করেছে। ভেনিজুয়েলায় আন্তর্জাতিক আইন অক্ষুণ্ণ যাতে থাকে,শান্তিপূ্রণ সমাধান বের করতে মধ্যস্থতাতেও রাজি স্পেন।
ভেনেজুয়েলা সরকার মাদুরো দম্পতির জীবিত থাকার প্রমাণ বা 'প্রুফ অফ লাইফ' দাবি করছে।


You must be logged in to post a comment.