AIMIM বিজেপির বি' টিম বলে বিরোধীদের অভিযোগ ছিল আগেই!এবার খোলাখুলি জোট?

AIMIM বিজেপির বি' টিম বলে বিরোধীদের অভিযোগ ছিল আগেই!এবার খোলাখুলি জোট?

বহুজন বিকাশ আঘাড়ি ও কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে রাখতে ক্ষমতা দখলে সরাসরি কোনও রাখঢাক ছাড়াই AIMIM ও BJP জোট?

বিজেপি বা ওয়েইসি কোনওদিনই জোট সম্ভবণার কথা স্বীকার করেনি!

তাও এতদিন আসাদউদ্দিন ওয়েইসির AIMIM-কে সংখ্যালঘু ভোট কেটে, ঘুরপথে বিজেপির সুবিধা করে দাওয়ার অভিযোগ ছিল বিরোধীদের!

এবার মহারাষ্ট্রের আকোলার আকোট পুরসভায় প্রকাশ্যেই হাত মেলাচ্ছে দুই দল!

৩৫ আসন বিশিষ্ট এই পুরসভার বিজেপির প্রাপ্তি ১১টি আসন! দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেসের প্রাপ্তি ৬টি আসন ও AIMIM পেয়েছে ৫টি আসন।এবং ৬টি আসন পেয়েছে অন্যান্য দলগুলি!বিজেপি এই পুরসভার বাকি দলগুলিকে এক ছাতার তলায় এনে আকোট বিকাশ মঞ্চ নামের একটি জোট গঠন করছে,তাতে স্বাভাবিক ভাবেই থাকছে আইমিন!

তথাকথিত হিন্দুত্ববাদী দল BJP জোট করছে AIMIM-এর সঙ্গে। যা নিয়ে স্বাভাবিকভাবেই এই ইসু ছাড়তে নারাজ বিরোধী শিবির!যাতে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির!খবর ছড়াতেই মাঠে নামেপড়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। স্বয়ং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ঘোষণা করেছেন এই জোট মানা হবেনা না।

নিচুতলার কর্মীরা এই সিদ্ধান্ত নিয়ে থাকলে,তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে! ইতিমধ্যেই ওই জোট ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে!

কিন্তু BJP র সাফাই সত্ত্বেও বাস্তবতা হোলো এই জোট অস্বস্তি বাড়িয়েছে দু'দলেরই!

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Popular News
Jan 3, 2026, 12:48 AM Newshungar
Jan 16, 2026, 3:43 PM Knowledgehungar
Jul 10, 2025, 5:38 PM Newshungar